
গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে নিলুফা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইমনকে আটক করেছে পুলিশ।
নিহত নিলুফা দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা ও গার্মেন্টসকর্মী ইমনের স্ত্রী। তাঁদের তিন বছর বয়সী ইশা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বাসা থেকে নিখোঁজ হন নিলুফা। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে নিলুফার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসআই আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

পাবনার সাঁথিয়ায় আলমগীর হোসেনের দোকান ও বাড়িতে পরপর তিনবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতে আগুনে দুটি মোটরসাইকেল, পেঁয়াজ ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনায় মামলা হয়েছে।
১৫ মিনিট আগে
প্রখ্যাত ওষুধ বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. আ ব ম ফারুক মারা গেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় নিউইয়র্কে মেয়ের বাসায় অবস্থানকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর।
২৪ মিনিট আগে
সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং কারখানায় জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে প্রাণহানির ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে বিএসবিআরএ। বিএসআরবি ইয়ার্ডটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। পৃথক তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে।
৩৯ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। সকালে কৃষি জমি নিয়ে উপজেলার নাপিতেরচর বাজারের ব্যবসায়ী খোরশেদ মিয়ার সঙ্গে খয়দিয়ারচর গ্রামের গিরি প্রামাণিকের কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে