
পাবনা সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নেতারা। আজ সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাঁদের কাছে ঈশ্বরদী থেকে প্রকাশিত সংবাদপত্র সম্পর্কে জানতে চান এবং কিছু স্মৃতির কথা স্মরণ করেন।
সাংবাদিক নেতারা রাষ্ট্রপতিকে ঈশ্বরদী প্রেসক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি গ্রহণ করেন এবং আগামীতে প্রেসক্লাব পরিদর্শনে তাঁর ইচ্ছের কথা ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সচিব সরওয়ার আলম, রাষ্ট্রপতির একান্ত সচিব দিদারুল ইসলাম ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান টিপু, মোস্তাক আহমেদ কিরণ, খোন্দকার মাহাবুবুল হক, এস এম রাজা, সেলিম সরদার, জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, ওহেদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সিন্টু, শেখ মেহেদী হাসান, শহিদুল্লাহ খান প্রমুখ।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৮ মার্চ থেকে চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় অবস্থান করছেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর রাষ্ট্রপতির নিজ জেলা পাবনায় এটিই প্রথম সফর। মঙ্গলবার (৩১ মার্চ) তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
২ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
২ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৩ ঘণ্টা আগে