
মাগুরার শ্রীপুরে পূর্ববিরোধের জেরে আকবর মণ্ডল (৫০) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার (১৮ মে) সকালে উপজেলার মাশালিয়া ঘুনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকবর ঘুনিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে আকবর মণ্ডলের বিরোধ চলছিল। আজ সকালে আকবর মণ্ডল গ্রামের মাঠে পাটখেতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মাঠে ফেলে যান। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান লিটন জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে আকবর মণ্ডলকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক চা বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর কামটখালী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা...
২২ মিনিট আগে
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ মিশন আচার্যের ছবি ফেসবুকে পোস্ট করে রাশেদ খান লেখেন, ‘আমি একটু আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান হবে এবং সে শিগগিরই নিয়োগ পাবে। চাকরিপ্রত্যাশী ছোট ভাইটি আমার এলাকার হওয়ায় ঝিনাইদহ থেকে অনেকে আমাকে বিষয়টি জানিয়েছিল...
২৭ মিনিট আগে
ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম প্রতিদিনের মতো গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। তিনি নলেয়া গ্রামের নেংলার দোকানসংলগ্ন ব্রিজের নিকট পৌঁছালে চারজন ব্যক্তি তাঁর পথরোধ করে মারধর শুরু করেন।
৩৪ মিনিট আগে