
গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও গাছপালা। ঝড়ে ভেঙে ও হেলে পড়েছে বহু বৈদ্যুতিক খুঁটি, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। এতে সুন্দরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় লক্ষাধিক পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারী। তিনি জানান, রোববার গভীর রাতে হওয়া ঝড়ে হাসপাতাল ও উপজেলা পরিষদ এলাকাসহ বিভিন্ন স্থানে অন্তত ১২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং চারটি খুঁটি হেলে পড়েছে। এ ছাড়া ২০ থেকে ৩০টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং বহু বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। প্রায় ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর জন্য ৪৫ জন কর্মী কয়েকটি দলে বিভক্ত হয়ে কাজ করছেন।”
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শুরু হওয়া প্রবল ঝড়ে সুন্দরগঞ্জ পৌরশহরের মীরগঞ্জ, দহবন্দ ইউনিয়নের উত্তর ও দক্ষিণ ধুমাইটারি, হুড়াভায়া, গোপালচরণসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপড়ে পড়ে বড় বড় গাছ, বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ।
মীরগঞ্জ বাজারের একটি বিশাল বটগাছ হেলে পড়ে কয়েকটি ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ ও কয়েকটি শ্রেণিকক্ষও ক্ষতির মুখে পড়ে। ঝড় ও ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার পাকা ধানখেত পানির নিচে তলিয়ে গেছে।
দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার বলেন, “আমার ইউনিয়নের অন্তত ৩৫ থেকে ৪০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচ থেকে সাতটি পরিবারের বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।”

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে একই রাতে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডিসহ বিভিন্ন এলাকায় ঝড়ে তিন শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, গাছপালা ও ফসল। গাছচাপায় মারা গেছে দুটি ছাগল।
এরেন্ডাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ জানান, দক্ষিণ হরিচন্ডি গ্রামে অন্তত ১৫ থেকে ২০টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তালিকা প্রস্তুত শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।

গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১৪ মিনিট আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৩৯ মিনিট আগে
‘পারিবারিকভাবে বাবা-মা, নানা-নানির সম্মতিতেই আত্মীয়তার মধ্যে বিয়ে হয়েছে। আইন সম্পর্কে জানতাম, তারপরও পারিবারিক সিদ্ধান্তে বিয়েটি করেছি। বয়স পূর্ণ হলে সেটি রেজিস্ট্রি করা হবে।’ কথাগুলো বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষক।
১ ঘণ্টা আগে