
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে (৩৫) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে এ ঘটনায় রাজশাহীর বেলপুকুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।
মামলায় সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে আসামি করা হয়েছে। সাধু হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। বাড়ির পাশেই তাঁর একটি আস্তানা রয়েছে, যেখানে ভক্তদের আনাগোনা রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে হামিদ ফকির ধর্ষণ করেন।
ঘটনার পর স্বামী তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। কয়েক দিন পর ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর আজ থানায় গিয়ে মামলা করেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীর পায়ে গুলি করার মামলায় প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও জেলা দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
১১ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার বিচার এবং উপাচার্যের অপসারণের দাবিতে আজ সোমবার অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।
১৬ মিনিট আগে
ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটসংলগ্ন দেয়াল ও সীমানাপ্রাচীর থেকে গণ-অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
২৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৮০ হাজার গ্রাহক। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছে প্রশাসন।
১ ঘণ্টা আগে