
পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে মোজাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুত্রবধূ ফারজানা আক্তার রুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে উপজেলার আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি খাতুন মানসিক রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় হঠাৎ করে রুমির মানসিক রোগ বেড়ে যায়। এ সময় তাঁর হাতে থাকা বঁটি দিয়ে শ্বশুর মোজাম্মেল হক মোজামের পেট ও পিঠে কোপ দেন। এতে মোজাম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজশাহী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মোজাম মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে মমতাজ পারভীন চম্পা বাদী হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে ফারজানাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
২২ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
৩৯ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহনাজ মোশাররফ বলেন, প্রথমে আমরা একই পরিবারের ৭ জনের লাশ পেয়েছি। এরমধ্যে তিন জন নারী, এক বছরের নিচে ২ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছে। একজন মাইক্রেবাসের ড্রাইভার আছেন। এ ছাড়া কিছুক্ষণ আগে ১২-১৩ বছরের আরও একটি লাশ এসেছে। আরও একজনের অবস্থা...
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে