
পাবনার বেড়া উপজেলায় যুবলীগ নেতা সোহেল রানাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি অভিযুক্ত যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। তখন স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাঁকে নিয়ে ঘটনাস্থল থেকে সরে যায় তাঁরা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেয়।
ওসি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে ব্যবসায়ী রণজিত পাল, তাঁর স্ত্রী ঊর্মি পাল ও সন্তোষ পালকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকারগুলোও।
১ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
৩ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বারের জন্মদিন উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান ও উপহার কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করে কর্মকর্তা বলেন, শিক্ষকদের ভালো লেগেছে বলেই তাঁরা আয়োজন করেছে
৩ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ব্যক্তিগত গাড়ির চাপায় মেহেদী হাসান মিম (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক হাসানকে (২০) আটক করেছে পুলিশ। জার্মান দূতাবাসের পাশে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিম নীলফামারীর ডোমার থানার সোন
৬ মিনিট আগে