
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকেও তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল রাত ৮টার দিকে বন্ধ হয়ে গেলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে অনেক ছাত্রী হল থেকে বেরিয়ে এসে মিছিলে যোগ দেন। পরে তাঁরা অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
রাত ১২টার দিকে মিছিলটি স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।

ভবনে তালা দেওয়ার পর অনুষ্ঠিত সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ‘আমরা উপাচার্য ভবনে তালা দিয়েছি। তালা খুলে শুধু সায়েম স্যারই ঢুকতে পারবেন। আর কেউ পারবেন না।’
এদিকে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকেও তালা ঝুলিয়ে অবস্থান নেন।
এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ায় ফোঁসে ওঠেন শিক্ষার্থীরা।

জাভেদ আহমেদের স্ত্রী শাহানা জাবিন খানের ভাষ্যমতে গত পরশু দিন বিকেলে ধানমন্ডি যাওয়ার কথা বলে বসুন্ধরার বাসা থেকে বের হয়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
৯ মিনিট আগে
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২০ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দুবরাজপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ ব
৩৩ মিনিট আগে
মোবাইল ফোন না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। পরে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) পরামর্শ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির তাৎক্ষণিক সমাধান হয়।
১ ঘণ্টা আগে