
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার দুই দিন পর নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকালে উপজেলার পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের অদূরে লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে পদ্মায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার মৃত হাছান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মরদেহের সংবাদ পেয়ে দুপুরে স্বজনেরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকূপার কাতলা ঘাট থেকে শতাধিক তরুণ ও যুবক ইঞ্জিনচালিত ট্রলারে করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ্ মাজারে আনন্দ ভ্রমণে যান। সফর শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকশী রেলওয়ে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রমের সময় ট্রলারটি সেতুর একটি পিলারে সজোরে ধাক্কা খায়। এতে রকিসহ ট্রলারের তিন যাত্রী নদীতে ছিটকে পড়েন।
এ সময় সহযাত্রীরা তৎক্ষণাৎ চেষ্টা চালিয়ে লিটন (৩৮) ও ওহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও রকি পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশ, ঈশ্বরদী ও ভেড়ামারা থানা এবং ফায়ার সার্ভিস যৌথভাবে শুক্র ও শনিবার দিনভর অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি।
অবশেষে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষীকুন্ডার চরকুড়লিয়া এলাকায় শাখা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ডাঙ্গায় তুলে আনেন।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই রকি নিখোঁজ ছিলেন। স্থানীদের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না।
১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পৃথক অভিযান চালিয়ে ১৬৫টি ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৩ জন এবং রাত ১০টার দিকে মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তেরচর এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ, নদীতীর সংরক্ষণ, বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
১৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দ করা ৪৪০ বস্তা টিএসপি সার অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জব্দ করেছে স্থানীয়রা। এ সময় সার বহনকারী একটি ট্রাকও আটক করা হয়।
২৩ মিনিট আগে