
আগামী ১৫ আগস্টের মধ্যেই পাবনা-ঢাকা লাইনে নতুন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মেধা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, ‘বাংলাদেশের সব জেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। তবে পাবনাতে আরও বেশি উন্নয়নের ছোঁয়া লাগবে। আমি ও এমপি শিমুল বিশ্বাস মিলে চেষ্টা করছি।’
অবিলম্বে ঈশ্বরদী বিমানবন্দর চালু ও শহরের যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমার দল ক্ষমতায়। উন্নয়নমূলক কাজে আমার জায়গামতো যাওয়ার সুযোগ আছে। শিগগিরই পাবনা-ঢাকা নতুন ট্রেন উদ্বোধনের পর বিমানমন্ত্রীকে ঈশ্বরদীতে নিয়ে আসব। এরপর সম্ভাব্যতা যাচাই করে যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বরদী বিমানবন্দরের কাজ শুরুর ব্যবস্থা নেব।’
অনুষ্ঠানে রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান শিক্ষক ইসাহাক আলী, পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, সাবেক ছাত্রদল নেতা তানভীর হাসান সুমন, সাবেক বিএনপি নেতা এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
৬ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেছেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই...
১০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর সেতুর পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় বর্ষা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কেয়া মনি নামে আরেক ব্যক্তি। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনায় বাসটি শনাক্তে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
২৪ মিনিট আগে
সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলালকে হাসপাতালে দেখতে গেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। আজ রোববার তিনি গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।
২৬ মিনিট আগে