
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়েছে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কাছে টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)। তাঁরা দুজনই উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাতে চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় যাত্রীর অপেক্ষায় বেশ কিছু সিএনজি ও অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মানুষজন চাপা পড়েন।
দুর্ঘটনায় আহত পথচারী কহিনুর আক্তার বলেন, ‘আমি দোকানে বসে চা ও নাশতা খাচ্ছিলাম। হঠাৎ একটি বাস এসে দোকানের ভেতর ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজিও দোকানের ভেতর চলে আসে এবং সেগুলো দুমড়েমুচড়ে যায়। আমি মাথায় ও পেটে প্রচণ্ড আঘাত পেয়েছি।’
আরেক আহত পোশাকশ্রমিক দিদারুল আলম বলেন, ‘ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যায়।’
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের কাছে এই পর্যন্ত ১০ জন আহতের তথ্য রয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পরে দুইজন নিহত হয়েছেন।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, ‘দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতের সংখ্যা এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে আমরা তথ্য সংগ্রহ করছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।’
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
২৭ মিনিট আগে
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মৃতের তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আগুনের আতঙ্কে দুইজনের মৃত্যু হয়েছে। অন্য দুইজন স্বাভাবিকভাবে মারা গেছেন।
৩০ মিনিট আগে
শামছুল ইসলাম মন্টু আরও বলেন, কোনো বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। দাবিগুলো যৌক্তিক হওয়ায় আইনজীবীদের সম্মতিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
৩৭ মিনিট আগে
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
৪১ মিনিট আগে