
পাবনার ভাঙ্গুড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। ভাঙ্গুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বগি উদ্ধারের পর আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষমাণ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিও তার গন্তব্য পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে, আজ সোমবার ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
ট্রেনযাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এরপর ভাঙ্গুড়া থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।
এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।
পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে