
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যৌথ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও র্যাব-১১ নোয়াখালী ক্যাম্প। এ সময় হাসপাতালের বাইরে ও ভেতর থেকে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়। পরে যাচাইবাছাই শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন ও র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বাইরে ও ভেতরে কয়েকজন দালাল রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তারা সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে, ভুলবাল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত। বিনিময়ে তারা হাসপাতাল থেকে বড় অঙ্কের কমিশন নিত। এ ছাড়া সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে টাকা হাতিয়ে নিত। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সহযোগিতায় দুপুরে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাইবাছাই শেষে সাতজন দালালকে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল মিলন (৩৫), হারুন (৩৪), সজীবকে (২৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, রতনকে (৩৮) ৩০ দিন, আকরাম হোসেনকে (২৫) সাত দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) ও মাসুদকে (৪৫) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘দণ্ডপ্রাপ্ত দালালদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে