
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩০) নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মুফতি মাকছুদ আলম ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
নিহত মাকছুদ আলম সুবর্ণচর উপজেলার চরজব্বার ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা নুরুল আলম ওরফে মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের বাবা নুরুল আলম ওরফে মন্ত্রী সওদাগর বলেন, “ভোর ৪টায় শ্বশুরবাড়ি থেকে নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হন মাকছুদ আলম। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। পরে স্থানীয়দের ফোনে জানতে পারি, তিনি রাস্তার পাশে পড়ে আছেন।”
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাটি বহনকারী ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
১ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
১ ঘণ্টা আগে