রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু (২৪), মো. সবুজ (২৯), মো. শামীম ওরফে সাগর (২৫), মো. রাজন মিয়া (৩০), মো. ইসলাম (২৩), মো. রাসেল মিয়া (২৯) ও মো. ইমন হোসেন (১৯)।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত তিনটি ধারালো চাকু ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জীব সরকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কালিগঞ্জের ঠেকরা রহিমপুর গ্রামে নিজ ঘেরের বেড়িবাঁধ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কুমিল্লার মেঘনা উপজেলায় চায়ের দোকানে গাঁজা রেখে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম রিপন মিয়া (৫৫)। তিনি উপজেলার আলগী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আজ বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য সব মেট্রো স্টেশন স্বাভাবিকভাবে চালু থাকবে।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার নিজ বাসার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে