নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গে প্রিয়া মনি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয়জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন আক্রান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন আনোয়ার হোসেন। মারা যাওয়া প্রিয়া মনি সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মোহাম্মদ হানিফের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও কাশিসহ হামের উপসর্গ নিয়ে গত সোমবার (১০ আগস্ট) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয় প্রিয়া মনি। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এর মধ্যেই তার মৃত্যু হয়।
বর্তমানে হামের উপসর্গ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১২৯ জন চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অবস্থায় চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
১০ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
২৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৩২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৩৮ মিনিট আগে