
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বাক্প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর মা জাহানারা বেগম বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা করেছেন।
মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চর যাত্রা গ্রামের মোস্তফার ছেলে মো. ইউছুফকে (২৫) প্রধান আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা জাহানারা বেগম একজন হতদরিদ্র ও বিধবা নারী। তাঁর এক মেয়ে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি ও অন্যের বাড়িতে কাজ করার সময় প্রতিবন্ধী মেয়েকে সঙ্গে নিয়ে যেতেন মাঝে মাঝে। গত বছরের ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে অভিযুক্ত ইউছুফ ভুক্তভোগীকে জোরপূর্বক মন্ডলিয়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণের একটি সুপারি বাগানে নিয়ে যান। পরে বাক্প্রতিবন্ধী তরুণীর মুখে গামছা চেপে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে ভুক্তভোগী ও তাঁর মাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।
কয়েকদিন আগে মেয়েটির মা মেয়ের শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় ফার্মেসিতে নিয়ে যান। পরবর্তী সময়ে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম করলে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকেরা জানান।
নোয়াখালী জজ আদালতের আইনজীবী মোহাম্মদ শামসুল আলম শাফি জানান, ভুক্তভোগী প্রতিবন্ধী ও হতদরিদ্র হওয়ায় বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করেন তাঁরা। ভুক্তভোগী পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তি বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছিল।

এনসিপি নেতাকর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
২৩ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ নামের আট বছরের এক শিশুকে খুঁটি ও চৌকির পায়ার সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৪ মিনিট আগে