নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আরমান হোসেন বিজয় (১৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়িসংলগ্ন নতুন ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিজয় মজিব সড়ক থেকে নতুন ব্রিজের কাছে আসার পথে অজ্ঞাত কয়েকজন লোক আরমানকে মারধর করে। পরে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ফেলে চলে যায় তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দূষণ বাড়ছে, নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। আর এতে মারা পড়ছে মাছ ও ডলফিন। এই চিত্র চট্টগ্রামের হালদার। হালদা নদীতে গত সাড়ে ছয় বছরে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। সাড়ে পাঁচ বছরে ২৫-৩০টি বড় কার্পজাতীয় মৃত মা মাছ উদ্ধারের রেকর্ড রয়েছে।
৬ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুরে প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে জ্বর, ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
২১ মিনিট আগে
ইঞ্জিন সংকটে সিলেট রুটে পাঁচটি লোকাল ও ডেমু ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। জানা গেছে, সিলেট-ঢাকা, সিলেট- চট্টগ্রাম ও সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত সুরমা, জালালাবাদ ও কুশিয়ারা নামের তিনটি লোকাল ট্রেন চলত।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া তাকিয়াপাড়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদ ও ইসরাত জাহান দম্পতি। তাঁদের ঘর আলো করে গত বছরের ১৬ এপ্রিল জন্ম নেয় যমজ সন্তান আবদুল্লাহ আল ফাহিম ও আবদুল্লাহ আল নোমান।
২ ঘণ্টা আগে