
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ।
বাহিনীটির ফেসবুক পেজে তাঁরা লেখেন, ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন লোকটির নাম শাহাদাত হোসেন। তাঁর জন্ম ১৯৮৩ সালের ১০ মে। বাংলাদেশেই জন্ম। কারও কাছে যেকোনো নির্দেশিকা বা তথ্য যদি থাকে রোম কোয়েস্টের মোবাইল টিমের 3346903295-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
সন্দেহভাজন শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি খুনের শিকার ওই পরিবারটির পূর্বপরিচিত ছিলেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি।
এদিকে নিহত কামাল উদ্দিন বাবুলের বাবা মোহাম্মদ সিরাজ সকালে দাবি করেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। শনিবার সকালে হত্যাকারী (শাহাদাতের) পরিবারের সদস্যরা তাঁদের বাড়িতে সান্ত্বনা দিতে এসেছিলেন বলেও তিনি জানিয়েছেন।
হত্যাকাণ্ডের আগে সন্দেহভাজন শাহাদাত হোসেন ফেসবুকে লিখেছিলেন, ‘একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকে মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত। তাতে কারও জন্য কাউকে কষ্ট পেতে হয় না।’

প্রসঙ্গত, শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর অ্যাপার্টমেন্ট থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪০), তাঁর স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশার মরদেহ উদ্ধার করা হয়। আহত বড় ছেলে আমির হোসেন অয়নকে (১৮) উদ্ধার করে রোমের জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মরদেহ বর্তমানে রোমের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হন। তাঁর পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। ট্রেনে কাটা পড়ে তাঁর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
১ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীকে মাদকসহ আটকের পর সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
৪ মিনিট আগে
গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
১০ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
১৪ মিনিট আগে