
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ওরফে জিয়ার (৩৬) বিরুদ্ধে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জিয়ার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মো. মামুন উদ্দিন ওরফে মামুন রাফী (২৬) দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলায় সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের নোয়াখালী জেলা প্রতিনিধি ও দ্য ঢাকা নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
জিডি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় নিজ বাসায় অবস্থান করছিলেন রাফী। ওই সময় যুবদল নেতা জিয়া তাঁর মোবাইল ফোনে কল করেন। একপর্যায়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন আজিম গ্রুপের গার্মেন্টসের শ্রমিকদের বেতন না পাওয়ার বিষয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাফীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে রাফী চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১০৬)।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি গুরুত্বসহকারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিয়াউর রহমান জিয়া বলেন, ‘দুই দিন আগে সাংবাদিক রাফী তাঁর ফেসবুক পোস্টে আজিম গ্রুপের মালিককে নিয়ে মন্তব্য করেন। তিনি ফেসবুক পোস্টে লেখেন—আজিম গ্রুপের মালিক বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে কোটি কোটি টাকা খরচ করেছেন, এখন শ্রমিকদের বেতন দিতে পারছে না। কেন শ্রমিকদের আন্দোলনের দুদিন আগে ফেসবুকে এমন একটি পোস্ট দেন—এ বিষয়ে জানতে একাধিকবার আমি তাঁকে ফোন দিয়েছি। তিনি ফোন রিসিভ করেন নাই। একপর্যায়ে ফোন রিসিভ করে ফেলে রাখলে তাঁকে গালমন্দ করি।’
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ‘গতকাল (শনিবার) সিএমপিতে আজিম গ্রুপের প্রায় ৩ হাজার শ্রমিক রাস্তায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করেন। শ্রমিকদের আন্দোলন ঘিরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যস্ত ছিলাম। জিডির বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
২ ঘণ্টা আগে