
রাজধানীর ডেমরায় কোনাপাড়া এলাকায় একটি সুইমিংপুলে গোসলে নেমে সাকিব হোসেন (২২) নামে এক কলেজছাত্র পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বন্ধু ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ২টার দিকে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে ঘটনাটি ঘটে। নিহত সাকিব হোসেন দনিয়া কলেজের শিক্ষার্থী ও আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
হাসপাতালে সাকিবের বন্ধু মো. রিফাত পাটোয়ারী জানান, সকালে তাঁরা ১৬ জন বন্ধু মিলে ডেমরা কোনাপাড়া শামসি স্পোর্টস গ্যালারি ৩২০০ টাকা দিয়ে ভাড়া নেন। সেখানে ফুটবল খেলেন তারা। এরপর সেখানকার সুইমিংপুলে গোসল করতে নামেন। গোসল করার সময় একপর্যায়ে পানিতে তলিয়ে যান সাকিব। সে সময় সেখানে থাকা দুজন স্টাফের মাধ্যমে সাকিবকে পানি থেকে উদ্ধার করা হয় এবং দ্রুত কোনাপাড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
সাকিবের বাবা মো. আরিফ হোসেন জানান, কদমতলি দনিয়া বড়বাড়ি তাদের স্থানীয় বাড়ি। সাকিব দনিয়া কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সাকিব তাঁদের একমাত্র সন্তান। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেড়িয়ে যান সাকিব। দুপুরের দিকে তাঁর বন্ধুদের কাছ থেকে জানতে পারেন–সাকিব কোনাপাড়া সুইমিংপুলে গোসলে নেমে পানিতে ডুবে গেছে।
সাকিব সাঁতার জানতেন না বলে জানিয়েছেন তার বাবা আরিফ হোসেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা–পুলিশ তদন্ত করছে।

২০১৪ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান মনির হোসেন। স্ত্রী, তিন সন্তান এবং মা-বাবাসহ সাত সদস্যের সংসার তাঁর। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বাঁচলেও চিরতরে হারাতে হয় দুই পা। ফলে বন্ধ হয়ে যায় তাঁর উপার্জনের পথ। হতাশায় ভেঙে পড়লেও সমাজের বিত্তবানদের সহযোগিতায় তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা
৩৫ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া-মোল্লারহাট এলাকায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
৪৩ মিনিট আগে
যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাশিমপুরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
শুষ্ক মৌসুমের অবসান ঘটিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মায় প্রবেশ করতে শুরু করেছে বর্ষার নতুন পানি। আর এই নতুন পানির আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নদীকেন্দ্রিক জনপদে।
২ ঘণ্টা আগে