
খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী বলেছেন, সরকারিভাবে ধান-চাল ক্রয়ে এবার কোনো লটারি থাকছে না। কৃষকেরা যত ইচ্ছে তত ধান গুদামে বিক্রি করতে পারবেন।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনায় ধান-চাল ক্রয় কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আয়োজন করে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষকেরা যেন তাঁদের উপকরণগুলো সহজে পান, তাঁরা যেন তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে কাজ করছে সরকার। কৃষকদের পরিবারও যেন সুখে-শান্তিতে থাকে, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকেরা তাঁদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিতে পারবেন। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না। সরকার এ বিষয়ে নজর রাখছে।
আবদুল বারী বলেন, কৃষকের সুবিধার্থে এবার নির্ধারিত সময়ের আগেই সরকার ধান-চাল সংগ্রহ শুরু করেছে। কৃষককে সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার। প্রয়োজনে সহযোগিতার মেয়াদ আরও বাড়ানো হবে।
এর আগে বিকেলে কৃষকের ক্ষতি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সঠিক তথ্য না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। তাহলেই সঠিক চিত্রটা উঠে আসবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের এমপি মাছুম মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমানসহ কর্মকর্তারা।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এক রিকশাচালক হত্যা মামলার আসামি। তিনি জামিন নেননি। পুলিশও গ্রেপ্তার করেনি। গতকাল শনিবার রাতে একটি ভবনে তিনি অবস্থান করছিলেন। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ভবনটি ঘিরে ফেলে। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও পুলিশকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন।
৭ মিনিট আগে
ফারাতুলের বাবা মো. সাদেকুল ইসলাম জানিয়েছেন, সাত বছর ধরে অসুস্থ ফারাতুল। এই সময়ে ছেলের চিকিৎসায় দুই কোটি টাকার বেশি খরচ হয়েছে। ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। এর মধ্যে চিকিৎসকেরা জানিয়েছেন, ফারাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্ট) করতে হবে।
১০ মিনিট আগে
উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের সদর, চৌহালী ও কাজীপুরে নদীভাঙন তীব্র হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি মেরামত চলছে।
২২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩২ মিনিট আগে