
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
আটককৃতরা হচ্ছেন হাতিয়া বাজার এলাকার মোহাম্মদ কাজীর ছেলে আব্দুল ওহাব (১৯), একই এলাকার আলমগীরের ছেলে হানিফ (২৬), আবুল খায়েরের ছেলে মোর্শেদ (২৭), চৌরুঙ্গী আল আমিন সমাজের বেলাল হোসেনের ছেলে পারভেজ উদ্দিন (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার লোকমানের ছেলে পলাশ (১৮)।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে হাতিয়ার বাংলাবাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিএডিসি সিল দেওয়া ৭৬০ বস্তা সার ও বোট জব্দ করা হয়। সারের বাজারমূল্য আট লাখ টাকা। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, পণ্য পাচারের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
১১ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
৪৪ মিনিট আগে