
নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবির বিজয়পুর বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৪৯/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুল্লাগড়া ইউনিয়নের জংখল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।

স্বজনদের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই ওয়ার্ডে এসি চলছিল। রাতে হঠাৎ এসি বন্ধ হয়ে গেলে এক ধরনের গন্ধ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাত ১২টার পর থেকে নবজাতকেরা অসুস্থ হতে শুরু করে। দীর্ঘ সময় ধরে শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
৬ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে স্বামীর আত্মহত্যার মাত্র দেড় মাসের মাথায় স্ত্রী রত্না রানী সরকারের (৩০) আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঋণের চাপ ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে
৯ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিকনেতা আবুল হোসেন (৩৪)। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
১ ঘণ্টা আগে
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন শ্রমিক ও অপরজন ট্রাকের চালকের সহকারী (হেলপার)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কাহালু উপজেলায় এবং আজ বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে