বগুড়ার শিবগঞ্জে স্বামীর আত্মহত্যার মাত্র দেড় মাসের মাথায় স্ত্রী রত্না রানী সরকারের (৩০) আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঋণের চাপ ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত রত্না রানী সরকার মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী এবং দুলাল চন্দ্র সরকারের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র বলেছে, রত্না রানীর স্বামী রতন সরকার ঋণের চাপ সহ্য করতে না পেরে দেড় মাস আগে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর রত্না রানী মানসিকভাবে ভেঙে পড়েন। একই সঙ্গে ঋণের চাপ তাঁর ওপরও এসে পড়ে। এতে তিনি চরম হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন রত্না রানী। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় গাংনগর বাজারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, রত্না রানীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
স্বজনদের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই ওয়ার্ডে এসি চলছিল। রাতে হঠাৎ এসি বন্ধ হয়ে গেলে এক ধরনের গন্ধ পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। রাত ১২টার পর থেকে নবজাতকেরা অসুস্থ হতে শুরু করে। দীর্ঘ সময় ধরে শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দিলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
১ ঘণ্টা আগে
সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিকনেতা আবুল হোসেন (৩৪)। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
২ ঘণ্টা আগে