
নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভূষণগাছা এলাকায় নদীতে লাশটি ভেসে ওঠে। উপজেলার পিপরুল সেন্টার এলাকায় নানীর বাড়িতে বেড়াতে এসে গত বৃস্পতিবার বিকাল ৩টার দিকে নানির সাথে রিমি খাতুন (৮) বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজ হয়। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃস্পতিবার রাত পযন্ত অভিযান চালিয়ে সন্ধান পায়নি। রিমি উপজেলার বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও পিপরুল সেন্টার এলাকার হাজি সাইফুল ইসলামের নাতনী।
নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃস্পতিবার উপজেলার পিপরুল সেন্টার এলাকায় নানার মুদি দোকানে হালখাতা অনুষ্ঠানে দাওয়াত খেতে নানা সাইফুলের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে নাতি রিমি খাতুন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নানীর সাথে বাড়ির পাশে পিপরুল এলাকায় বারনই নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে গভীর রাত পযন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকাল ৯টার দিকে এক কিলোমিটার দূরে ভূষণগাছা এলাকায় নদীতে শিশু রিমি খাতুনের ভাসমান মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়দের সহতায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল রিমি খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করেন।
নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের লিডার হাবিবুর রহমান বলেন, ৮ বছরের শিশু গোঁসলে নেমে নিখোঁজ ৮ বছরের শিশুকে উদ্ধারের জন্য খবর দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে বৃস্পতিবার রাত পযন্ত খোঁজ করে পাওয়া যায়নি। শুক্রবার সকালে ভূষণগাছা এলাকায় ওই শিশুর মরদেহ ভেসে ওঠে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে