নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে পানিতে আগে থেকে পাতা কারেন্ট জালে আটকে থাকা মাছ সংগ্রহ করতে যান ইসমাইল। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।’

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৪ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৭ ঘণ্টা আগে