
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় আজ বুধবার অসদুপায় অবলম্বনের দায়ে ৯৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৮০ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এ ছাড়া দিনাজপুরে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। ফলে অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ হার ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিতে নিবন্ধন করেছেন।

সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার...
২ ঘণ্টা আগে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (এসবিই) আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। এ উপলক্ষে শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত..
৫ ঘণ্টা আগে
প্রথমে ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। ২০ থেকে ২৫ মিনিট পর সেই প্রশ্নপত্র ফেরত নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সেটিও ২০২৫ সালের প্রশ্নপত্র বলে ফিরিয়ে নিয়ে তারপর ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। এ ঘটনার কারণে পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময়ও দেওয়া হয়েছে বলে জানায় তারা...
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ ঘোষণা করেছে শেনজেন বিশ্ববিদ্যালয়। গবেষণার তত্ত্বাবধানে থাকবেন কলেজ অব সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরহোসেইন কারামুজিয়ান।
১৯ ঘণ্টা আগে