
টানা বৃষ্টির মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বড় গাছ উপড়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ওপর পড়ে। এতে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক তার ছিঁড়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় অ্যাম্বুলেন্সে বা আশপাশে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাছ পড়ে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্যস্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বৈদ্যুতিক লাইনের কারণে ঝুঁকি থাকায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছ অপসারণের কাজ করা হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে গাছটি কেটে সরিয়ে নেওয়া হয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গাছটি বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে থাকায় কিছুটা ঝুঁকি ছিল। বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত গাছ অপসারণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে