
নাটোর সদর উপজেলায় আলী আজগর খোকন ভূঁইয়া নামের এক আওয়ামী লীগ নেতাকে বাড়িতে ঢুকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। আহত খোকন ভূঁইয়া সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।
শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতার নাম শাহীন আলম। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি।
স্বজনদের ভাষ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়াকে তাঁর নিজ বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী ও স্বজনেরা জানান, খোকন ভূঁইয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল বাতেন ভূঁইয়ার ছেলে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ২০২৩ সালে এলাকায় পূর্ববিরোধের জেরে খোকন ভূঁইয়া অভিযুক্ত যুবদল নেতা শাহীন আলমকে পুলিশের হাতে তুলে দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর খোকন ভূঁইয়া এলাকা ছেড়ে চলে যান। সম্প্রতি ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে আসেন।
স্বজনদের অভিযোগ, বিষয়টি জানতে পেরে শনিবার রাতে শাহীন আলম একদল যুবককে সঙ্গে নিয়ে খোকন ভূঁইয়ার বাড়িতে প্রবেশ করেন এবং তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরিবারের সদস্যরা চিৎকার করলে শাহীন ও তাঁর সহযোগীরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত খোকনকে হাসপাতালে নেওয়া হয়।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুব্রত ঘোষ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রোগীর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত যুবদল নেতা শাহীন আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী ব্যক্তির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়ন এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন শুরু হয়েছে। সোমবার দাহাপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্পটি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে...
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকায় ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে কানুটিয়া ও মৌশা গ্রামের দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলা এ ঘটনায় অন্তত ছয়টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থ
১ ঘণ্টা আগে
ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খুলনার চিহ্নিত ‘বি’ কোম্পানির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
একটি পুরোনো লোহার সিন্দুক। আধুনিক আসবাবপত্রের ভিড়ে সিন্দুকটির কার্যকারিতা বহু আগেই হারিয়েছে। তবুও সিন্দুকটি পরম যত্নে ঘরের এক কোণে রেখে দিয়েছিল সিরাজগঞ্জের কামারখন্দের এক পরিবার।
৩ ঘণ্টা আগে