Ajker Patrika

১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তার বদলি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ মে ২০২৬, ১৯: ২৬
১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপারসহ (এসপি) মোট ৩৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের মধ্যে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, বান্দরবন, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম এবং ফেনীতে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ডিআইজি মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলামকে সিআইডি ডিআইজি, সিআইডির ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি সানা শামীনুর রহমানকে সিআইডির ডিআইজি, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপসচিব পদ থেকে প্রত্যাগত ড. শাহেদুল আকবর খানকে এসবির বিশেষ পুলিশ সুপার, ১৩ এপিবিএন এর পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর), ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছোদের রহমানকে এসবির বিশেষ পুলিশ সুপার, এপিবিএন এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এসবির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে কেএমপি, খুলনার উপ-পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপি, খুলনার উপ-পুলিশ কমিশনার, এপিবিএন এর অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাজেদুর রহমানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নৌ পুলিশের পুলিশ সুপার, এপিবিএন-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার, বান্দরবান জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমানকে আরপিএমপি, রংপুরের উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর পুলিশ সুপার, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে এপিবিএন এর পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশের পুলিশ সুপার, আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএন এর পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের এআইজি এবং সিএমপি, চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন-ইসরায়েলি হামলার পরও ৩-৬ মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম ইরান

বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা’ বিতর্ক: তদন্তে মিলল ভিন্ন চিত্র

তামিলনাড়ুতে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে, নিজ আসনে হার মুখ্যমন্ত্রী স্টালিনের

পশ্চিমবঙ্গে নির্বাচন: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, নিজের ডেরাতেও হারলেন মমতা

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত