নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর আদর্শ গ্রামে পাশের বাড়ির নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম কালিকাপুর আদর্শ গ্রামের শহিদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শফিকুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে তাঁর পাশের বাড়ির মামুন হোসেনের নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে পচা গন্ধ পান স্থানীয়রা। তাঁরা এগিয়ে গিয়ে শফিকুলের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। তাঁর শরীর পচে গন্ধ বের হয়ে গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিল। মাদকাসক্তির কারণে আট বছরের মেয়েসন্তানকে রেখে কিছুদিন আগে স্ত্রী বিয়ে করেছেন।
নিহতের ভাই জাকির হোসেন বলেন, ওই গ্রামের সোহেল হোসেন নামের এক মাদক কারবারীর সঙ্গে শফিকুল ইসলামের নিখোঁজের কয়েক দিন আগে মাদক ক্রয়-বিক্রয় নিয়ে মারামারি হয়। এই সোহেলই আমার ভাইকে মেরে রেখে গেছেন। আমি ভাই হত্যার বিচার চাই।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন না থাকায় তাঁর ভাই বাদী হয়ে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা
৪ মিনিট আগে
কাজে অবহেলার অভিযোগে গালিগালাজ করায় গৃহকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর শতবর্ষী মা আহাতন বেওয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন মো. বাদল ওরফে বাবু (২৫)। আজ মঙ্গলবার ২০১৯ সালে ঘটা টাঙ্গাইলের এ ঘটনায় আদালত বাদলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১২ মিনিট আগে
ঢাকায় রাকিব হোসেন (১৭) নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মামুন রহমান (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ঢাকায় ফিরে রাকিবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২৩ মিনিট আগে
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
৩২ মিনিট আগে