বড়াইগ্রাম

পলিথিনের নিচের সেই বাবা-ছেলের মাথার ওপর উঠল নতুন ছাদ
ঝড়-বৃষ্টিতে পলিথিনের ছাউনি উড়ে যেত। বৃষ্টির পানি গড়িয়ে পড়ত চৌকিতে। তীব্র রোদে উত্তপ্ত হয়ে উঠত আশ্রয়টুকু। সেই পলিথিনের নিচেই দিনের পর দিন কেটে যাচ্ছিল বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিকের (৫২) জীবন।

বড়াইগ্রামে মতবিনিময় সভায় খাবার খেয়ে শতাধিক শিক্ষক অসুস্থ
নাটোরের বড়াইগ্রামে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় সরবরাহ করা খাবার খেয়ে শতাধিক শিক্ষক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানের খাবার খেয়ে রাত থেকে অসুস্থ হয়ে পড়েন শিক্ষকেরা।

বড়াইগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
নাটোরের বড়াইগ্রামে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিনের (২৮) বিরুদ্ধে মারধর করে ১ লাখ ১৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার গোয়ালফা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৩৬) বাদী হয়ে শিহাব...

বড়াইগ্রামে মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এনামুল হক নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদল তাঁকে সাংগঠনিক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয়।












