নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নজিম উদ্দিন (৫০)। তিনি নওপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে। আহত হয়েছেন একই গ্রামের বন্দের আলীর ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজ উদ্দিনের ছেলে ও ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম ও বাবু মিয়া। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় কবরস্থানের জমি নিয়ে বিএনপির নেতা গনি মিয়া ও জাহাঙ্গীরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান।
এই বিরোধের জেরে শুক্রবার গনির ছেলে ওমর ফারুখ ও জামাই ফারুখ হোসেনের সঙ্গে জাহাঙ্গীরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওমর ফারুখ প্রতিপক্ষের নজিমকে ছুরিকাঘাত করেন। তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে জাহাঙ্গীর, আরিফুল ও বাবুকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজিমকে মৃত ঘোষণা করেন।
নজিমের ভাই দুলাল উদ্দিন বলেন, ‘বেশ কিছু দিন আগে গনি মিয়ার বাবা গোরস্থানে জমি দান করেন। গনি মিয়া সেই জমি অন্য লোকের কাছে বিক্রি করে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জমির কারণে আমার ভাইকে হত্যা করল। আমি এই ঘটনার বিচার চাই।’
জানতে চাইলে গনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার তারা আমার ছেলে ওমর ফারুখকে মারধর করেছে। এখন নিজেরা মারামারি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।

পঞ্চগড় জেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৫১ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ বিদ্যালয়ে কাজ সম্পন্ন হয়নি।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্রার চালকেরা সব রুটে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া বৃদ্ধির একটি তালিকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ব্যানারে নিজদের যানে লাগিয়ে দেওয়া হয়েছে। তবে বিসিসি বলছে, থ্রি হুইলারে কোনো ভাড়া বৃদ্ধি করেনি তারা।
৭ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সাতজনের নিয়োগে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে গৃহীত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকার তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। কাগজে-কলমে ৯০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও মাঠে দেখা যায় ভাঙা সিসি...
৭ ঘণ্টা আগে