
আন্তর্জাতিক প্রবীণ দিবস কী, জানেন না নাটোরের বাগাতিপাড়ার আনূরা বেগম (৬৪)। জানারও কোনো আগ্রহ নেই তাঁর। কীভাবে দুবেলা খাবার জুটবে সেই চিন্তায় দিন পার হয় তাঁর। কোনো দিবস তো সীমাহীন কষ্ট লাঘবে কোনো কাজে আসবে না তাঁর! তিনি উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত ময়েন উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বাবার মৃত্যুর পর ৩৭ বছর ধরে একা আনূরা বেগম। রক্তের সম্পর্কের কেউ বেঁচে নেই। কর্মক্ষমতাহীন এই বৃদ্ধার দিন চলে অর্ধাহারে অনাহারে। লোকলজ্জার ভয়ে ভিক্ষাও করেন না। এখন জীবনযুদ্ধে আর পেরে উঠছেন না।
সম্প্রতি আনূরা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছর বয়সে পার্শ্ববর্তী গ্রাম রহিমানপুর টিকর পাড়ায় বিয়ে দিয়েছিলেন বাবা-মা। বিয়ের এক মাসের মাথায় স্বামীর পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে সংসার ছেড়ে আসেন আনূরা বেগম। ক্ষোভে অভিমানে আর দ্বিতীয় বিয়ে করেননি। ৪৯ বছর পেরিয়ে গেছে। মায়ের চিরবিদায়ের পর বাবাও মারা যান ৩৭ বছর আগে। একে একে পৃথিবী ছেড়ে গেছেন রক্ত সম্পর্কের সবাই। পৈতৃক সূত্রে পাওয়া দুই শতাংশ বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাঁর। আজ পর্যন্ত কোনো ভাতাও জোটেনি তাঁর কপালে। ছোট্ট ঝুঁপড়ি ঘরের বাড়িতে নেই কোনো খাওয়ার পানির ব্যবস্থা, নেই টয়লেট সুবিধা। অনিয়মিত অপুষ্টিকর খাবার, কঠোর পরিশ্রমে দুর্বল শরীরে এখন বাসা বেঁধেছে নানা ধরনের ব্যাধি।
আনূর বেগম বলেন, প্রতিবেশীদের দয়ায় মাঝেমধ্যে খাবার জোটে তাঁর। এ ছাড়া অন্যের জমিতে ফসল কাটার পর পড়ে থাকা শস্য এবং ইঁদুরের গর্ত থেকে ধান বা গমের শীষ কুড়িয়ে বাকিটুকু কোনোরকম চালিয়ে নেন। অন্যের মুগ কলাই ও মটর কাটা মাড়াই করে যে সামান্য টাকা পান তা দিয়ে তেল, লবণ কেনেন।
প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, এই দুনিয়ায় আনূর বেগমের আপন বলতে আর কেউ নেই। তাঁর জন্য সরকারি সহায়তা খুব জরুরি।
আনূরা বেগমের কথা বললে জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, তিনি কখনও এ বিষয়ে আবেদন করেননি। সামনের বরাদ্দেই তাঁকে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।

চট্টগ্রামের কর্ণফুলী নদী তলদেশের টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো একটি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান আইন অনুযায়ী স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জমি বরাদ্দ ও স্থাপনাটি পুনর্নির্মাণের আদেশ দিয়ে এই রায় ঘোষণা করা হয়...
৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি, ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক স্লোগান ও লোগো ব্যবহার করে ভর্তি কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
৯ মিনিট আগে
মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের দুই শিক্ষার্থী। বিজয়ী দুই উদ্ভাবক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ...
৪০ মিনিট আগে
খুলনা নগরীতে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সোনাডাঙ্গা থানা-পুলিশ নগরীর করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তিনি হোসাইন রশিদ খানের স্ত্রী।
৪২ মিনিট আগে