Ajker Patrika

নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ডস্টোরেজ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২২: ১৬
নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ডস্টোরেজ
নলডাঙ্গায় কৃষকদের জন্য ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় কৃষকদের উৎপাদিত সবজি, মসলা ও ফল সংরক্ষণের জন্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে একটি ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ চালু করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে এ কোল্ডস্টোরেজের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। প্রধান অতিথি হিসেবে কোল্ডস্টোরেজটির উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মসলা ও ফল সংরক্ষণ করা যাবে।

সবুজ আলী আরও বলেন, কৃষকেরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত