Ajker Patrika

বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইচেষ্টা, আহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইচেষ্টা, আহত ১
ছবি: এআই দিয়ে তৈরি

নাটোরের বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ ওরফে ভূপেন (৪৫) নামের এক বিকাশ ব্যবসায়ীর টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় লোহার রড ও পিস্তলের হাতল দিয়ে আঘাত করে তাঁকে আহত করা হয়। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। আহত ব্যবসায়ী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-ফায়ার সার্ভিস-কুমরুল আঞ্চলিক সড়কের জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে একটি গভীর নলকূপের সামনে এ ঘটনা ঘটে। আহত পরিমল কবিরাজ উপজেলার কুমরুল হিন্দুপাড়া গ্রামের মৃত প্রভাস কবিরাজের ছেলে। তিনি বনপাড়া বাজারে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।

ভুক্তভোগীর ছোট ভাই বিপ্লব কবিরাজ জানান, তাঁর বড় ভাই পরিমল কবিরাজ দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে বিকাশ ও নগদের ব্যবসা করে আসছেন। গতকাল রাতে দোকান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে একটি ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। ইজিবাইকে তাঁর সঙ্গে আরও দুইজন যাত্রী ছিলেন।

পথিমধ্যে বনপাড়া ফায়ার সার্ভিস মোড় পেরিয়ে কুমরুল আঞ্চলিক সড়কের জোয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন গভীর নলকূপের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁদের ইজিবাইকের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পরিমলের হাতে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় পিস্তলের হাতল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুর্বৃত্তরা।

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে জুতা ও স্যান্ডেল ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গুলির খোসা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আহত পরিমল কবিরাজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারকে থানায় এজাহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত