Ajker Patrika

বড়াইগ্রামে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর আরেকটি গাড়িতে ধাক্কা লেগে আসিব হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সিয়াম হোসেন (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের বাহিমালী বাজারের হেলিপোর্টসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসিব হোসেন উপজেলার হারোয়া মধ্যপাড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসিব ও সিয়াম হারোয়া কালীবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলে বাহিমালীর দিকে যাচ্ছিল। পথে বাহিমালী বাজারের হেলিপোর্টসংলগ্ন এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই কিশোর আহত হয়।

আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসিব হোসেনকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত