
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামে এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ সুতিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফরিন জাহান মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।
দুর্ঘটনায় আহতরা হলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০)। তাঁদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত তরুণীর সঙ্গে আহত দুই যুবকের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তাঁরা গুরুদাসপুরে আসেন। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণীসহ তিনজন মোটরসাইকেলে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই তরুণী নিহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববি
৫ মিনিট আগে
ঘটনার রাতে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা খেতে যান তাঁর বাবা। এ সময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
৯ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্ট
২৭ মিনিট আগে