
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আকাশ মিয়া (২৭) ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বারান্দার চালে উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হন। পরে তিনি চাল থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ সরকার বলেন, হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। যেহেতু ঘটনাটি বারহাট্টা থানা এলাকায় ঘটেছে, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা বারহাট্টা থানা গ্রহণ করবে।’
আজ দুপুরে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘আকাশের মরদেহ এখনো মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে