
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ইলিয়াস মোল্লা (৫০) হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতলী এলাকার কোবাত শেখের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিদ্দিক মোল্লা সিরাজদিখান উপজেলার পশ্চিম কোলা গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলউদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই মামলার আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
ওসি আরও জানান, গ্রেপ্তার সিদ্দিক মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস মোল্লা মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০ জুন রাতে নিহতের পরিবার বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে