
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আসনটির স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে এই প্রার্থীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মুহূর্তেই ওই বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।
নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তাঁর একজন সমর্থক অপর একজন প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এই অপরাধের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। প্রার্থী ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবেন না বলে মুচলেকা দিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে ফোন করলেও তিনি ধরেননি।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বিএনপির প্রার্থীকে নিয়ে জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জেলা বিএনপির সদস্য হয়ে কোনোভাবেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন কথা বলতে পারেন না। আগামীকাল বিষয়টি কেন্দ্রে জানানো হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা অঞ্চলের রেলপথজুড়ে ছড়িয়ে থাকা অরক্ষিত ও অনুমোদনহীন লেভেল ক্রসিংগুলো যেন প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি জেনেও প্রতিদিন হাজারো মানুষ এসব ক্রসিং ব্যবহার করছেন। গত পাঁচ বছরে এমন ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোতে প্রাণ ঝরেছে অন্তত ৩৫৫ জনের। প্রায় ১৮৬ কিলোমিটার রেলপথে ১১৬টি অরক্ষিত...
৭ মিনিট আগে
প্রস্তুতি শেষ; এবার সুন্দরবন যাত্রার পালা মৌয়ালদের। তবে এই যাত্রায় আনন্দের চেয়ে উদ্বেগ-উৎকণ্ঠাই বেশি। বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই আজ বুধবার থেকে মধু আহরণে যাচ্ছেন তাঁরা। তবে বন বিভাগ জানিয়েছে, মধু আহরণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে...
১১ মিনিট আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে পুড়ল রংপুরের আলুচাষিদের কপাল। রংপুরের মিঠাপুকুর থেকে তিন দেশে আলু রপ্তানির কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি সংকট দেখা দেওয়ায় আপাতত আলু কিনতে অপারগতা প্রকাশ করেছেন ক্রেতারা।
১৮ মিনিট আগে
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে ডিবি পুলিশের এক কথিত সোর্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৬ মিনিট আগে