
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে পুলিশের লাঠিপেটার ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে পৌরসভার মাধখলা গ্রামের তুলা গবেষণাকেন্দ্রের সামনে তাঁরা অটোরিকশা আড়াআড়ি রেখে মহাসড়ক অবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী ও যাত্রীদের দীর্ঘ দুর্ভোগ পোহাতে হয়।
অটোরিকশাচালক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের একজন চালক মহাসড়কে ওঠার পরপরই কয়েকজন পুলিশ এসে তাঁকে আটকায়। এর পরপরই তাঁকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তাঁর চোখের নিচে মারাত্মক আঘাত লাগে। রক্ত ঝরতে থাকে। বিষয়টি আশপাশের অটোরিকশাচালকেরা জানতে পেরে এসে সড়ক অবরোধ করেন।’
গার্মেন্টসের কর্মী ফাহিমা বলেন, ‘প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে অফিসে যেতে হবে। সঠিক সময়ে অফিসে পৌঁছানো খুবই কঠিন। সঠিক সময়ে অফিসে না যেতে পারলে জবাবদিহি করতে হবে।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘মহাসড়কে অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। অনেকবার মাইকিংও করা হয়েছে। তবু অবৈধ অটোরিকশাচালকেরা মহাসড়কে আসেন। পুলিশের সঙ্গে তাঁরা খারাপ আচরণ করেন। তেমন আহত হননি। এটার জেরে সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। যেখানে এক মিনিট রাস্তা বন্ধ থাকলে শত শত গাড়ি আটকা পড়ে, সেখানে দুই ঘণ্টা। শক্ত হাতে অ্যাকশনে গেলেও পুলিশের দোষ। অটোরিকশা চলতে দিলেও দোষ, আবার না দিলেও দোষ।’ তিনি জানান, সকাল ৯টার দিকে তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের ছুটিতে পর্যটক বরণের অপেক্ষায় সবুজ চা-বাগান, পাহাড়, ঝরনা, ভেসে আসা পাথর আর স্বচ্ছ জলরাশি। গত কয়েক দিনের বৃষ্টিতে আরও অপরূপ সাজে সেজেছে শুষ্ক চা-বাগান, ঝরনা ও পাথরের নদী।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে শীতলক্ষ্যা নদী তীরের মাটি লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ডাম্প ট্রাক ও ইঞ্জিনচালিত নৌকাযোগে এসব মাটি যাচ্ছে ইটভাটায়। সেখান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। স্থানীয়দের অভিযোগ, মাটিখেকো চক্র অনেক প্রভাবশালী। আর প্রশাসনও এদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা। সেই জুতার আঠার ঘ্রাণই যেন জানান দেয়—এখানে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী হাতে তৈরি জুতার কারখানা।
৩ ঘণ্টা আগে
এবারের ঈদে সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। আর ঈদের ছুটিতে বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে পর্যটননগরী কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমজানে হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে