
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যাসহ পৃথক ৫ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। সেই সঙ্গে এই বিষয়ে শুনানির আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আর আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।
এর আগে পৃথক ৫ মামলায় রুল যথাযথ ঘোষণা করে গত রোববার সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ও দুটি মারধর করে মারাত্মক জখমের অভিযোগ আনা হয়েছে।

খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
নিষিদ্ধ পর্নোগ্রাফি ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে কামরুল নিজেকে ‘মতপ্রকাশ’ নামের নিউজ পোর্টালের সাংবাদিক দাবি...
৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এক রাইস মিলমালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায়...
১২ মিনিট আগে
আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
৪৪ মিনিট আগে