
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সারা দেশে ৩৩ হাজার শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।’
আজ সোমবার সকালে নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। এ সময় তিনি পূজা উদ্যাপনের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রমুখ।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই। এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তারব্যবস্থা নেওয়া হয়েছে। সব মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এবার পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময়ই ছিল। এ বছর সম্প্রীতি আরও উন্নতি হয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদ্যাপন কমিটি সাতজন করে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) নিয়োগ দেবে, আনসার সদস্য থাকবেন আটজন করে। এ ছাড়া পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে