মাদক মামলায় ১২ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম আবুল কালাম আজাদ (৪৩)।
আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়ে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বলেন, ‘গ্রেপ্তার আবুল কালাম আজাদ ২০১১ সালের ১২ সেপ্টেম্বর মাদক বিক্রয়ের সময় দুই’শ বোতল ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়।’
শিহাব করিম আরও বলেন, ‘ওই মামলায় আবুল কালাম আজাদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। মামলাটির বিচারকার্য শেষে আজাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।’
তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে ১২ বছর ধরে পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আজাদকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১১ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৭ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে