
ঢাকার সাভারের বিরুলিয়ার একটি হাউজিং থেকে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি দুই মাস আগে আশুলিয়ার পাড়াগাঁও থেকে নিখোঁজ মিলন হোসেনের বলে দাবি করেছেন তাঁর মা জোসনা বেগম।
এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাত।
পুলিশ জানায়, আজ সোমবার বিকেলে আমিন মডেল টাউনের পাশে নিহত মিলন হোসেনের পরনের গেঞ্জি ও প্যান্ট পড়ে থাকতে দেখেন নিহতের মা জোছনা বেগম। এরপর একটু সামনে গিয়ে জঙ্গলের ভেতরে কঙ্কাল দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা সাভার মডেল থানাকে অবহিত করেন।
জোসনা বেগম বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মিলন হোসেন। এরপর আর বাসায় ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে পরদিন আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। পরে তা মামলা হিসেবে রিপোর্ট করা হয়।’
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াহাব বলেন, ‘নিখোঁজ মিলনের পরনের গেঞ্জি প্যান্টের সূত্র ধরেই কঙ্কালটি উদ্ধার করা হয়। এ কারণে নিখোঁজ মিলন হোসেনের মা জোসনা বেগম দাবি করছেন, কঙ্কালটি তাঁর ছেলের। তবে আমরা অধিকতর নিশ্চিত হতে কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, মিলন নিখোঁজের ঘটনায় তার মা আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থেকে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

টিকিট না কেটেই ট্রেনে চড়েছিলেন। পরে ফেরার সময় টিকিট কাটলেও আগের যাত্রার ভাড়া পরিশোধ করতে ভোলেননি। তাই বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী।
১৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। আজ রোববার বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) সিলেট কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে...
৪৪ মিনিট আগে
যশোর সদর উপজেলায় করিমন চুরির সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া বিল্লাল হোসেন নামে আরও একজন খালে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে