
নড়াইল সদর উপজেলায় ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় রবিউল শিকদার ওরফে রবি শিকদারকে (৩৭) ফাঁসির আদেশ ও তিন লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি রবিউল শিকদার ওরফে রবি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে জান্নাতুল মাওয়া জান্নাতিকে চকলেটের লোভ দেখিয়ে তাদের প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবি নিজের ঘরে নিয়ে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পরদিন ২১ জুলাই রাতে নিহত শিশুর বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউল শিকদারকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন। পরে আসামি রবিউল শিকদার শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু। ৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি রবিউল শিকদারকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) প্রদান করেন। ৬ আগস্ট আদালত চার্জশিট আমলে নেন। ৯ আগস্ট এ মামলার অভিযোগপত্র গঠন করা হয়। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আজ বুধবার আসামিকে ফাঁসির আদেশ প্রদান করেন।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, ‘শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ শেষে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এ রায় কার্যকর হবে।’
রায় ঘোষণার পর শিশুটির বাবাসহ অন্যান্য স্বজনেরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং আসামি রবির ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানান।
এদিকে আজ রায় ঘোষণার আগে আদালত চত্বরে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তারাও আসামি রবিউল শিকদার ওরফে রবির ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করার জন্য দাবি জানায়।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নামার চিরিংগার বাইতুশ শরফ সড়কে কথা-কাটাকাটির জেরে ঘুষিতে আহত হয়ে তারেকুর রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লোহাগাড়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
২ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্তর (১৪) সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী...
৩ মিনিট আগে
মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে রংপুরের পীরগাছায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান। আজ বুধবার সকালে উপজেলার রাজবাড়ী উচ্চবিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়।
১০ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে সুশীল গীর হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে