
নীলফামারীর কিশোরগঞ্জে সুশীল গীর হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাহাগিলী ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায় (৪২), মৃত তারুনী রায়ের ছেলে শ্যামল চন্দ্র রায় (৪৫), শ্যামল চন্দ্র রায়ের ছেলে আকাশ চন্দ্র রায় (২২) ও মৃত হরেন গীরের ছেলে বিকাশ ওরফে আনোয়ার গীর (৪৫)।
পুলিশ সূত্র জানায়, ১৬ আগস্ট প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুশীল গীর ওরফে শিয়াল গীর (৬০) মারা যান। ওই দিনেই কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হলে আসামিরা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। গতকাল মঙ্গলবার বিকাশ ওরফে আনোয়ারকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার গাজীপুর থেকে বাকি তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে কিশোরগঞ্জ থানায় এনে তাদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহ ও মাদক সেবনের টাকাকে কেন্দ্র করে সৎছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে...
৯ মিনিট আগে
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৬ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৬ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৭ ঘণ্টা আগে