
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্তর (১৪) সন্ধান চেয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ বুধবার বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেয়।
কর্মসূচি থেকে দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী অন্তকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নিখোঁজের ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান না পাওয়ায় স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শঙ্কার সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, ‘অন্তকে দ্রুত ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে বিক্ষোভ জানান এবং নিখোঁজ শিক্ষার্থীর দ্রুত উদ্ধার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, শিক্ষার্থী নিখোঁজের প্রতিবাদে ও সন্ধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন।
ওসি বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল বা আশপাশের এলাকা থেকে উদ্ধার হওয়া রক্তমাখা জামা ও এক জোড়া জুতা পাওয়া গেছে। সেখানে থাকা রক্ত নিখোঁজ শিক্ষার্থীর কি না, তা নিশ্চিত হতে আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ। তাঁদের দাবি, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।
৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পেট্রল ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
১৫ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
২২ মিনিট আগে